পার্বত্য চট্টগ্রামের মং সার্কেল ও রাজতন্ত্রের ইতিহাস যুগ-যুগান্তরের। ১৭৯৬ সালে রাজা কংজয়ের রাজত্বকাল থেকে রাজ পরিবারের ধারাবাহিক ইতিহাস ঐতিহ্যের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। ১৮৮৩ সালে রাজবাড়ির অদূরে খালের ওপারে মহামুনি টিলায় প্রথম বুদ্ধমূর্তি স্থাপনের মধ্য দিয়ে বুদ্ধ মেলার যাত্রা শুরু হয়। এবার মেলার ১৩৯তম আসর। ফলে এই বুদ্ধ মেলা ও বাংলা নববর্ষ বরণে ঐতিহ্যে ঘেরা আদি মং রাজবাড়ির প্রাচীন স্থাপনায় রং চুনে নবরূপ ধারণ করেছে।
খাগড়াছড়ি মং সার্কেলের ঐতিহ্যবাহী মহামুনি বিহার চত্বরে ১৩৯ তম ‘বুদ্ধ মেলা ও বর্ষবরণ’ অনুষ্ঠানে ১ এপ্রিল শুক্রবার সকাল-বিকেল পাহাড়ি-বাঙালির মিলন মেলায় অসাম্প্রদায়িক চেতনার চিত্র ফুটে উঠবে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগানে মুখরিত হবে পাহাড়ি-বাঙালির মিলনবন্ধন।
মহামুনি টিলার বুদ্ধ মেলা উদ্যাপন কমিটির সভাপতি কুমার নিপ্রু সাইন আজকের পত্রিকাকে বলেন, ১৮৮৩ সালে মিয়ানমার থেকে অষ্টধাতুর তৈরি একটি ‘বুদ্ধ মূর্তি’ এখানে স্থাপন করা হয়। বুদ্ধ মূর্তির স্থাপন কালটি মারমাব্দ চন্দ্র মাসের প্রথম দিন হওয়ায় মারমা জনগোষ্ঠীরা এ দিনটিতে’ বুদ্ধ মেলা’ হিসেবে পালন করে আসছে।
এ বছর মেলার ১৩৯তম বছর। ফলে পয়লা বৈশাখ বা ১৪ এপ্রিলের এ মেলায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ পাহাড়-সমতলের ২০-২৫ হাজার মানুষ অংশ নেবে। এবার মেলা বাঁধভাঙা জোয়ারে পরিণত হবে। মাতোয়ারা হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ ও রাজবাড়ির আশপাশ। ফলে প্রাচীন রাজপ্রাসাদে বিভিন্ন ভবনে রং চুনের কাজ চলছে।
এদিকে উপজেলা প্রশাসন ১৪৩০ বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অন্যদিকে উপজেলায় ত্রিপুরার বৈসু, মারমা জনগোষ্ঠীরা সাংগ্রাই, চাকমারা বিজু ও বাঙালিরা বৈশাখীতে নববর্ষ পালন করেন। যাকে এক বাক্যে বলা হয় ‘বৈসাবি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আবহমান বাংলার চিরাচরিত বাংলা নববর্ষ বরণে পাহাড়ে হরেক রকম অনুষ্ঠানাদি হয়ে থাকে। যা অসাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও মজবুত করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন নামে বৈসু, সাংগ্রাই, বিজু নামে সপ্তাহব্যাপী পাড়া, মহল্লায় অনুষ্ঠানে মুখরিত রাখেন।
এ বছর উপজেলা প্রশাসন ও মারমা জনগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বুদ্ধ মেলায় জনস্রোতে সম্প্রীতির চিত্র ফুটে উঠবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে