
জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মণ্ডল (৩৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪০ মিনিটে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ভটভটিটির চালক নিশাত আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত রাসেল মণ্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিটন মণ্ডল।
পুলিশ ও স্বজনেরা জানান, রাসেল জামালপুর থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাসেল মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী আমির বলেন, ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত রাসেলের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন জানান, জীবিকার তাগিদে তিনি নিয়মিত ভাঙারি মালামাল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। দুর্ঘটনার খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে তা স্বাভাবিক হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে