
২২ বছর বয়সী সীমা রানী মহন্ত। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট মালিপাড়া গ্রামের এই তরুণীর জীবনে অকালেই নেমে এসেছে অন্ধকার। ১৯ বছর বয়সে বিয়ে হয়েছে। বিয়ের এক বছরের মাথায় গর্ভে সন্তান ধারণ করেন, কিন্তু চার মাসেই সন্তানের মৃত্যু হয় গর্ভেই। চিকিৎসার সময়ই ধরা পড়ে ডায়াবেটিস। এরপর জানা যায়—দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে।
তখন থেকে চলছে নিয়মিত ডায়ালাইসিস। প্রতি সপ্তাহে খরচ হয় ২০ থেকে ২২ হাজার টাকা। পরিবার এরই মধ্যে ব্যয় করেছে প্রায় ২০ লাখ টাকা। বিক্রি হয়েছে সোনা, গরু-ছাগল, জমিজমা। আছে শুধু বসতভিটা। বাবা অসুস্থ, উপার্জনে অক্ষম। দুই ভাই ছোট দোকান চালিয়ে কোনোমতে সংসার চালান। সীমা এখন বাবার বাড়িতেই পড়ে আছেন। স্বামী তাঁকে সেখানেই রেখে গেছেন।
সীমা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমিও বাঁচতে চাই। এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেতে চাই না। কিন্তু চিকিৎসার টাকা আর জোগাড় করতে পারছি না। কেউ কি একটু সাহায্য করবেন?’
সীমার মা রিনা রানী মানুষজনের কাছে করজোড়ে মেয়ের প্রাণ বাঁচাতে সহানুভূতি ও সাহায্যের আবেদন জানিয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে