জয়পুরহাট সদর উপজেলার ট্রাকের নিচে চাপা পড়ে হামিদুল (৪৫) নামের একজন গ্রাম পুলিশ নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে জামালপুর ইউনিয়নের দাদরা পাকার-মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হামিদুল জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মণ্ডল জানান, জরুরি কাজে কালাই থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে জয়পুরহাট যাচ্ছিলেন হামিদুল। পথে জয়পুরহাট সদরের পাকার-মাথা মোড় এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে ওই ভ্যানে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে যান হামিদুল। আর ওই ট্রাকের চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামিদুলের দুটি ছেলে সন্তান আছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে