
দীর্ঘ ৪৯ দিন ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শুয়ে ছিলেন। চিকিৎসা দিতে গেলেও নিতেন না। শুধু খাবার ও পানি দিলে খেতেন। অবশেষে সেখানেই মারা গেলেন অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ্ব বয়সের সেই নারী। পরিচয় ছাড়াই দাফনও সম্পন্ন হলো। এই সময়টাতে তাঁর খাবারের জোগান ও দাফনের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার তাঁর দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা অজ্ঞাত ওই নারীকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ৪৯ দিন যাবৎ তিনি তেমন কোনো চিকিৎসাসেবা নেননি। তবে খাবার আর পানি দিলে, তা খেয়ে আবারও শুয়ে থেকেছেন। এ ব্যাপারে তাঁকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁর মৃত্যুর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছিলেন ওই নারী। সেই থেকে তাঁর খাওয়াদাওয়াসহ ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ মারা যান। এরপর ওনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটচাঁদপুর থানাকে অবহিত করা হয়। তারপরও অজ্ঞাত ওই নারীর কোনো পরিচয় না পেয়ে শুক্রবার দুপুরে কোটচাঁদপুর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিঠি দিয়ে ছিল। তবে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে