ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না আশরাফুল আলম (হিরো আলম)। আজ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে সোমবার ওই আসনে উপনির্বাচনের অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি। এ দিন হিরো আলমের এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও আসে।
এ সময় তিনি বলেন, ‘ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি। তখন তাঁরা আমাকে বলেছেন-সবাই আমাকে চেনেন, আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। সেখানকার জনসাধারণ বলেছেন-নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবেন। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি।’
এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই জেলাজুড়ে তুমুল আলোচনা শুরু হয়। শুক্রবার নির্বাচনী কাজে হিরো আলমের ঝিনাইদহে আসার খবরও ছড়িয়ে পড়ে।
এ দিকে আজ সকাল থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শহরের বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা গেছে। তারা তাদের পছন্দের মানুষটিকে এক নজর দেখতে চান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বিকেল পর্যন্ত হিরো আলম আসেননি। ভক্তরা তাঁকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
পরে বিকেলে কথা হয় আজকের পত্রিকার সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের কাজে ঝিনাইদহে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে চিন্তা-ভাবনা করে আর যাইনি।’
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট করা কোনো বিষয় না, যে কোনো জায়গা থেকেই ভোট করা যায়। কিন্তু ভোট করতে গেলে এলাকায় ব্যাকআপ লাগে। ব্যাকআপ ছাড়া ভোট করব কীভাবে।’
স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার উল্লেখ করে আশরাফুল আলম বলেন, ‘সবাই তো খালি আমাকে ফোন দিয়ে আওয়ামী লীগের পরিচয় দেয়। আর বলে-আমি আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি, সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান, অমুক-তমুক, দুনিয়ার পরিচয় দিয়ে ফোন দিতে থাকে। তারা বলে-আসেন ভোট করেন, আমরা আছি।’
তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে আমি কার ভরসায় ভোট করব, আমার দায়িত্ব কে নেবে। আজ ঝিনাইদহ যাওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো সাপোর্ট নেই বলে যাওয়া ক্যানসেল করেছি।’
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে ৫ জুন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে