
ঝালকাঠির কাঠালিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেন, নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জরিমানা আদায় করে তা ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কাঠালিয়ার ইউএনও জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজারের মালিক জাহিদুল ইসলামকে বালু উত্তোলন আইন, ২০১০-এর ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চালক ড্রেজারটি নিয়ে পালিয়ে যায়, যে কারণে তা জব্দ করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে