
ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন সড়কের পাশের দোকানগুলোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি মুদিদোকান এবং বাকি পাঁচটি চায়ের দোকান ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ‘রাজিব স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানগুলোর মালপত্র পুড়ে যায়।
পুড়ে যাওয়া রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, ‘রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালপত্র তুলেছিলাম। কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানি না কীভাবে আগুন লাগল। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে