ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. মিজানুর রহমান কালাম নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এই শোকজ নোটিশ ইস্যু করা হয়।
মিজানুর উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন স্বাক্ষরিত নোটিশে বলা হয় হয়, নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি মরিচবুনিয়া বাজার ও কছারহাট বাজার এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ছাড়া পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে মিজানুরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থেই সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে