
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে ঝালকাঠি-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও ঝালকাঠি-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মোট ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টির ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী মো. রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ) পেয়েছেন ২৯ হাজার ৭১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৭ হাজার ১৬ ভোট। এ পর্যন্ত গণনায় বিএনপি প্রার্থী ২ হাজার ৭০০ ভোটে এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ৪৮টি কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে এই আসনের চূড়ান্ত ফলাফল।
অন্যদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মোট ১৪৭টি কেন্দ্রের মধ্যে ৬৩টির ফলাফল পাওয়া গেছে। এই আসনে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৬৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৯ হাজার ৭১৬ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে বিএনপি প্রার্থী ২৬ হাজার ৯৫৬ ভোটে এগিয়ে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে