ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গেলে গণপিটুনিতে মো. রাজ্জাক বয়াতি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক বয়াতি ওই এলাকার সুলতান বয়াতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সি বাড়ির সামনে একটি জমিতে হালচাষ করা ট্রাক্টরের যন্ত্রপাতি খুলে নিরাপদ স্থানে রেখে পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাঁকে হাতেনাতে আটক করেন। তিনি পেশাদার চোর ছিলেন বলে তাঁদের অভিযোগ।
পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হওয়ার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ নকিরুল ইসলাম বলেন, ‘রাত ২টার দিকে একজন গ্রামপুলিশ ফোন দিয়ে বিষয়টি আমাকে জানায়। পরবর্তীকালে আমি ওই ব্যক্তিকে থানায় দিতে বলি। কিন্তু সকালে জানতে পারি তিনি মারা গেছেন।’ রাজ্জাক বয়াতি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলেও জানান চেয়ারম্যান।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে