
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী খানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমজাদ আলী খানের ছেলে মো. মাহফুজ খান অভিযোগ করেন, ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। ৯ মে দিবাগত রাত ১২টার দিকে আমাদের পরিত্যক্ত একটি কাঠের ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ঘরটি পুড়ে যায়।’
মাহফুজ আরও বলেন, ‘বর্তমানে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের কর্মী।’
তিনি বলেন, ‘আমাদের ধারণা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী-সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে। তবে কোন প্রার্থীর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর পাশে আধাপাকা ঘরটিতে আমরা বসবাস করি।’
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘কাঠালিয়া থানা-পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম কিবরিয়া সিকদার।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে