
আলোচিত শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ২০২৬ ব্যাচের দাখিল পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি বাসন্ডা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। ওসমান হাদি বাংলাদেশকে নতুন করে সাজাতে চেয়েছিলেন। তিনি একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, হাদি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে ভারতে আগেই আটক করা হলেও বিচার প্রক্রিয়ায় রহস্যজনক ধীর গতি দেখা যাচ্ছে। এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন দাখিল পরীক্ষার্থী আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সমাজকর্মী মেহেদী হাসান খালিদ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন শরিফ ওসমান বিন হাদি। তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন।
২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে