
ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। আজ শনিবার (১৩ জুন) বেলা পৌনে ৩টার দিকে রাজাপুর থানার সামনে শ্রী শ্রী কালীমন্দিরের পাশে অবস্থিত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লার দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দোকানমালিক মোশাররফ হোসেন মোল্লা দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে দোকানে থাকা কাপড়সহ সব মালামাল পুড়ে যায়। আগুনের তাপের কারণে পাশের কালীমন্দিরের পূর্ব পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা বলেন, ‘দুপুরে খাবার খেতে বাড়িতে গিয়েছিলাম। পরে খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে।’
রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টা ৫৫ মিনিটে ৯৯৯ নম্বর ও রাজাপুর থানার মাধ্যমে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার আড়াই থেকে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাজাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
‘এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
মাহবুব আলম আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে