
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৫ থেকে ১০ বছর বয়সী ২০ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হলো। আজ বুধবার সন্ধ্যায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ফেরত আসা শিশুদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা-পুলিশের আনুষ্ঠানিকতা শেষে শিশুদের গ্রহণ করেছে তিনটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জন এবং রাইটস যশোর ৯ শিশুর দায়িত্ব নেয়।
পুলিশ ও মানবাধিকারকর্মীরা জানান, এসব শিশু বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তাদের পরিবারের সদস্যরা দেশে ফেরার প্রস্তুতি নেন। এ সময় কেউ কেউ দেশে ফিরতে পারলেও অনেক শিশু ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়। পরে আদালতের নির্দেশে শিশুদের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের আশ্রয়ে রাখা হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা শিশুদের মধ্যে কেউ এক বছর, কেউ ছয় মাস আগে আটক হয়েছিল।
দেশে ফিরে আসা এক শিশু জানায়, ‘আমি আমার মা-বাবার সাথে ফিরছিলাম। পুলিশ মা ও আমাকে ধরেছিল। বাবা পালিয়ে গিয়েছিল। এখন আমি একাই দেশে ফিরেছি।’
শিশুদের নিতে আসা স্বজন রহিমা জানান, ভারতে ধরপাকড়ের কারণে দেশে ফেরার সময় তাঁর মেয়ে, জামাই ও নাতনি আটক হয়েছিল। এখন কেবল নাতনি ফিরেছে।
রাইটস যশোরের কাউন্সিলর বজলুর রহমান বলেন, এসব শিশুর প্রয়োজনীয় আইনি সহায়তা, কাউন্সেলিং ও পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শিশুদের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে