
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি। তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে গোপন খবর ছিল, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকেন। পরে তাঁর পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে তাঁকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।
কোম্পানি কমান্ডার মিজানুর রহমান আরও বলেন, তাঁকে আটক করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তপথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি চলছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি) আযহারুল ইসলাম বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন, তাঁদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন, যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা-কর্মীরা পালিয়ে ভারতে যেতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
আরও খবর পড়ুন:

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে