
উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে দিদারুল পাশা ও মাদারগঞ্জে রায়হান রহমতুল্লাহ রিমু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার ভোট গ্রহণের পর ফলাফলে আওয়ামী লীগের এ দুই নেতা বেসরকারিভাবে নির্বাচিত হন।
তৃতীয় ধাপে মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল পাশা। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৬৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।
মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাপ-পিরিচ প্রতীকের রায়হান রহমতুল্লাহ রিমু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৩ হাজার ৩০৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ওবাইদুর রহমান বেলাল দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০২ ভোট।
গতকাল তৃতীয় ধাপের নির্বাচনে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটাররা ভোট দিতে আসেন। ইভিএমে ভোট দিতে পেরে ভোটারদের আগ্রহ দেখা যায়।
গতকাল সকাল ৮টার দিকে মাদারগঞ্জের রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে আসেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটাররা এর আগে থেকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। নারী-পুরুষসহ ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সময় যত বেড়েছে, ভোটারদের ভিড় ততটাই বাড়তে থাকে। দুপুর ১টার পর ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, দুই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩। তার মধ্যে মাদারগঞ্জে ৬৩ ও মেলান্দহে ১১০ কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে। দুই উপজেলায় মোট চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মাদারগঞ্জ উপজেলায় ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৮ হাজার।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে