
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বরযাত্রীবাহী একটি নৌকা বিদ্যুতায়িত হয়ে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) আনুমানিক বেলা দেড়টায় উপজেলার সদর ইউনিয়নের কুশিয়ারা নদীতে একটি নৌকায় এ দুর্ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলার ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নের ইউপি সদস্য মো. কাশেম আলী দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন।
আহতরা হলেন সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের মির্জা হোসেন (৩০), জহুর আলী (২৫), সফিক (৪০), মিজান (২৬) ও রমজান (২৫)।
স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের আলমগীর মিয়ার বিয়ে উপলক্ষে অর্ধশত বরযাত্রী নিয়ে আজ দুপুরে দুটি নৌকা বানিয়াচংয়ের ঘাগরাকোনার উদ্দেশে যাত্রা করে। পথে কুশিয়ারা নদীতে একটি নৌকার খুঁটির সঙ্গে বিদ্যুতের মূল লাইনের তার লেগে যায়। এ সময় নৌকায় থাকা বেশ কয়েকজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে আশপাশের লোকজন নদীতে নেমে তাঁদের উদ্ধার করেন।
ইউপি সদস্য কাশেম আলী বলেন, বরযাত্রী যাওয়ার সময় নৌকা বিদ্যুতায়িত হয়ে অনেকেই আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ ও সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মো. নূরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে