
হবিগঞ্জের বানিয়াচং থেকে আসামিদের আদালতে নেওয়ার পথে পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং থানা থেকে একটি সিআর মামলায় গ্রেপ্তার তিন আসামি—রাবিয়া খাতুন, মুস্তাকিম ও যতীন্দ্রকে পুলিশ ভ্যানে করে হবিগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। পথে সুবিদপুর এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ভ্যানে থাকা তিন আসামি ও তিন পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আশিক, সাইদুল ও আকলিমা। ভ্যানটির চালক ছিলেন বাবুল বুনার্জী।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ডিউটি অফিসার (এসআই) শক্তিপদ চক্রবর্তী জানান, খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, আহত ব্যক্তিদের প্রাথমিকভাবে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক আসামিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে