
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও টাকাসহ তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
বুধবার দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় খেজুর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে।
ধাওয়ার মুখে দুই ছিনতাইকারীকে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ আটক করতে সক্ষম হন স্থানীয়রা। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আটক দুই ছিনতাইকারীকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়ায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, যে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে তাদের মধ্যেমে অন্য ছিনতাইকারীদের শনাক্ত করতে সহজ হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে