
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মদরিছ মিয়া তালুকদার পশ্চিমভাগ গ্রামের আব্দুস শুক্কুর তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলী আমজাদ তালুকদার পক্ষের তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে অন্য পক্ষের হারুন মিয়ার (বড় মিয়া) পুকুরের জমি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা মদরিছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পশ্চিমভাগ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মদরিছ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে