আসামি রণদীর গোপ জামিনে বের হয়েই ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
লিখিত বক্তব্য বাদী বলেন, ‘আমার প্রতিবন্ধী ও বোবা মেয়ের ধর্ষণ মামলার আসামি রণদীর গোপ সম্প্রতি জামিনে বের হয়ে আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। এ ছাড়া পরিবারের অন্যদের ভয়ভীতি দেখাচ্ছে। লোকমুখে বলাবলি হচ্ছে, মামলাকে তারা পানির মতো উড়িয়ে দেবে। তার চেয়ে মামলা তুলে নেওয়া ভালো। নইলে উল্টো ফাঁসিয়ে দেওয়া হবে। মেডিকেল রিপোর্টে টাকার মাধ্যমে কোনো কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেও আমি প্রশাসনকে অনুরোধ করছি।’
লিখিত বক্তব্য বাদী বলেন, ‘আমি একজন হতদরিদ্র মা। আমার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী। আমি চতুর্থ শ্রেণির একটি চাকরি করে খুব কষ্টে চলছি। কিন্তু আমার প্রতিপক্ষ বিত্তশালী। তাদের টাকার কাছে আমি আজ অসহায় ও নিরুপায়। আমি এখানে এসেছি আপনাদের মাধ্যমে বিচার চাইতে।’

গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন।
৩ মিনিট আগে
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।
১৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন স্থান তিন্দু বাজার এলাকায় শুকিয়ে যাওয়া সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলছে। এসব পাথর গুঁড়া করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ প্রকল্পে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধ সেচপাম্পের কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে। এতে ওই উপজেলার পাঁচটি এলাকার প্রায় ১ লাখ ৮১ হাজার মানুষ সুপেয় পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন।
৩৩ মিনিট আগে