
হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। আজ বুধবার সকালে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে অভিযোগপত্র দেন হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ হারুন।
৩২টি কেন্দ্রের নাম উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনের দিন এসব কেন্দ্রে সমস্যা সৃষ্টি হতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। এ সময় জেলা জামায়াতের আমির কাজী মুখলিছুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ইতিপূর্বেই আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। তারপরও অভিযোগের পরিপ্রেক্ষিতে উল্লিখিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আজ ভোররাতে জেলার বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কক্ষটির দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আগুন নেভান। খবর পেয়ে পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে