
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেট রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে এই ঘটনা ঘটে।
ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরপরই ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী জানান, চলন্ত অবস্থায় ইঞ্জিনের দুটি ফিউজ হঠাৎ জ্বলে যায় এবং ফ্যান বন্ধ হয়ে যায়। এর ফলে ইঞ্জিনটি অচল হয়ে পড়ে। তিনি আরও বলেন, এই সমস্যা সমাধানের জন্য ফিউজ পরিবর্তন করতে হবে এবং এর জন্য কারিগরি সহায়তা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল হওয়া ট্রেনটিকে উদ্ধারের জন্য সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করা হবে। পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জে পৌঁছানোর পর এর ইঞ্জিন দিয়ে পারাবতকে টেনে আনা হবে। এই পুরো প্রক্রিয়ায় প্রায় ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে