হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর হাওর থেকে গত শনিবার মাটিচাপা অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি লাখাই সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শাহ আমজাদ হোসেন নয়নের (৪০)। নয়নের প্রথম স্ত্রী লাখাই থানায় এসে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকনপুর হাওর থেকে উদ্ধার হওয়া শাহ আমজাদ হোসেন নয়ন পূর্ব সিংহ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ওসি আরও বলেন, গত শনিবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের একটি দল পূর্ব হাওরে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করে। গত সোমবার প্রথম স্ত্রী থানায় এসে শাহ আমজাদ হোসেন নয়নের লাশ শনাক্ত করেন। সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় খুনের মামলা করেছেন।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দামকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নয়নের হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারব বলে আমরা আশাবাদী।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে