বিয়ের বাজার করতে গিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার ছাবেদ আলীর ছেলে শাহ্ আলম ও একই গ্রামের বেনু মিয়ার ছেলে সুয়েম মিয়া। এর মধ্যে আগামী শুক্রবার শাহ আলমের বিয়ের দিন ধার্য ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কের নূরপুর পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে