
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি ও বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদ পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান।
রোববার (২ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার প্রত্যন্ত মার্কুলি বাজার এলাকা থেকে চেয়ারম্যান মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।
এর আগে গতকাল শনিবার স্থানীয় একটি ফুটবল খেলায় পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চেয়ারম্যান মঞ্জু কুমার দাস। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
শনিবার রাতে শহীদ পরিবারের সদস্যরা বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে দেখা করলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী রোববার দুপুরে অভিযান চালিয়ে চেয়ারম্যান মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, চেয়ারম্যান মঞ্জু কুমার দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বানিয়াচংয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের ৯ হত্যা মামলা অন্যতম। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে