
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে একটি বন্দুক, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চালানো হয় মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামে। অভিযানে লক্ষ্য ছিল ফুয়াদ হাসান সাকিব নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
পরে তাঁর ভাগনে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের ওপর থেকে একটি এসএমকে-বি২ (SMK B2) মডেলের বন্দুক, তিনটি গুলি এবং ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রাব্বিও সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে