
হবিগঞ্জের বাহুবলে মোবাইল চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী জাহেদ মিয়া আজ বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক শাহেদ আলী তা আমলে নিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
উপজেলার যমুনাবাদ গ্রামে ৯ মার্চ ঘটনাটি ঘটে। এ দিন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এরপর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা টাকা দেওয়ার শর্তে তাঁকে ছাড়িয়ে এনে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী জাহেদের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, জাহেদ পেশায় দরজি। তাঁকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে, তা নজিরবিহীন। বিচারক ভুক্তভোগীর শারীরিক অবস্থা ও ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে