
আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে গরু দিয়ে খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেন। কিন্তু বৈশাখ মাস হওয়ায় সবাই কাজে ব্যস্ত থাকায় সালিস বৈঠক হতে বিলম্ব হয়। এরই মধ্যে দুপুরে এ নিয়ে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহত ব্যক্তিরা হলেন কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮) ও আবু লায়েক (২০)।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে