
হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মশাদিয়া গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাদিয়া গ্রামের সাইফুলের সঙ্গে আগে থেকে একই গ্রামের খলিল ও আব্দাল মিয়ার বিরোধ চলছিল। আজ দুপুরে তার জেরে সাইফুলের সঙ্গে খলিল ও আব্দাল মিয়ার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দ্রুত জড়ো হয়ে ফুটবল মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে