
মাদক কারবার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদকের কারবার নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তী সময় বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী গ্রাম এবং চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চার গ্রামেই।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। একই সঙ্গে অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি টিয়ার শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে