
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিরব শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফোরকান শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরবের সঙ্গে তার চাচা আব্দুল শেখের গাছের ডাল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিরব গুরুতর আহতসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নিরবকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে নিরবের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আব্দুল শেখের পরিবারের সঙ্গে নিরবের পরিবারের সংঘর্ষ হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিরবের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে