নিখোঁজের দেড় মাস পার হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানমের (২০) কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। সানজিদা ওই উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে।
এই ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী ইকলাস সরদার।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তাঁরা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, ১ এপ্রিল প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তাঁর স্ত্রী ঘরে নেই। এরপর শ্বশুরবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইকলাস সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পাঁচ বছরের একটা ছেলে রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় তার দিন কাটছে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে নাকি বেঁচে নেই, তা-ও জানি না। আমার স্ত্রীর দ্রুত সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গৃহবধূ সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সহায়তায় তাঁকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি, দ্রুতই তাঁর সন্ধান মিলবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে