
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্যজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার কাশিয়ানী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পৃথক দুই স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) এবং একই গ্রামের বিশ্বম্ভর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৬৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল্লাহ আল মামুন।
এ বিষয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের কালু শেখ জমিতে ঘাস কাটতে যান। পথে ওই গ্রামের হারুন মোল্লার ইরি-বোরো ধানের ব্লকে টাঙিয়ে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান কালু। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাতে তাঁকে খুঁজতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। পরে তাঁর মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
অন্যদিকে, সন্ধ্যায় একই গ্রামের বিলে মাছ ধরতে গিয়ে ফিরে না আসায় বিশ্বজিৎ বিশ্বাসকে রাতে খুঁজতে বের হন তার বাবা সনাতন বিশ্বাস। ছেলেকে খুঁজতে গিয়ে স্থানীয় তাজেন বিশ্বাসের ইরি-বোরো ধানের ব্লকে টাঙিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরিবারের লোকজন খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এসআই আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সনাতন বিশ্বাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিহত কালু শেখের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে