
চট্টগ্রামে মারা যাওয়া এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে পিরোজপুরের মঠবাড়িয়া নিয়ে যাচ্ছিলেন ইসমাইল হাওলাদার (৫৫)। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন আত্মীয়। কিন্তু তাঁর আর মরদেহ নিয়ে বাড়িতে ফেরা হলো না। নিজেই বাড়িতে ফিরলেন লাশ হয়ে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
ইসমাইল হাওলাদার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদারসহ কয়েকজন একটি অ্যাম্বুলেন্সে করে তাঁদের এক আত্মীয়ের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে। দুপুরে অ্যাম্বুলেন্সটি ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীতমুখী বরিশাল থেকে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ ছাড়া আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে