
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে বাস চাপায় মামা এবং ভাগনে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের আহম্মদ মিয়ার ছেলে দীন ইসলাম (২৫) ও তাঁর ভাগনে একই গ্রামের মাসুদ খানের ছেলে সিফাত ওরফে হাসাইন (১০)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার সড়ক দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, দীন ইসলাম তাঁর ভাগনেকে নিয়ে ইজিবাইকে করে গ্রামের বাড়ি সদর উপজেলার করপাড়া থেকে বোনের বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দিন ইসলাম ও তার ভাগনে সিফাতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে চালকসহ বাসটিকে জব্দ করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে