
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ।
তিনি জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার ফেটে যায়। তখন অতিরিক্ত গতি থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠায়।
শিপলু আহমেদ আরও জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি, তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছে। খাল থেকে বাসটি উদ্ধারের পর জানা যাবে কেউ মারা গেছে কি না। উদ্ধারকাজ চলমান রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে