গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইঙ্ক। সংগঠনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
আজ শনিবার শেখ রাসেল ফাউন্ডেশন কুমিল্লার দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে ১২টি বাসে করে ৬ শতাধিক লোক নিয়ে বেলা ৩টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের সব নিহতের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায়, দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক আল-আমিন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ কে এম শফিকুল আলম (ভিপি কামাল), দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ খান, সহসভাপতি মোসলেউদ্দিন মাস্টার, লুৎফর রহমান বাবুল, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে