
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অবসর নিলেন কামরুজ্জামান কামাল নামে এক আওয়ামী লীগ নেতা। রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে কামরুজ্জামান রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
তবে সাংগঠনিকভাবে দলের কাছে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।
ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনীতিতে যুক্ত হবেন না জানিয়ে কামরুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার ‘যুব ও ক্রীড়া সম্পাদক’ হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদ্রোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইল না।’ সময়মতো পদত্যাগপত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, ‘আপাতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে