
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এই চুরির মামলা করেন।
মামলায় কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়। আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তাঁরা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। পরে শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাঁকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে