
গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিলুপ্তপ্রায় দুটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। গত সেপ্টেম্বর মাসের শুরু ও শেষের দিকে সাফারিতে শাবক দুটি দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। তবে শাবক দুটির নিরাপত্তার কথা মাথায় রেখে পার্ক কর্তৃপক্ষ এত দিন গণমাধ্যমে বিষয়টি জানায়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, গত ৮ সেপ্টেম্বর পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে একটি নীলগাই শাবক দেখতে পান। পরে ২৮ সেপ্টেম্বর প্রাণীদের খাবার দেওয়ার সময় অপর একটি শাবক দেখতে পান। শাবকের নিরাপত্তার কথা মাথায় রেখে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। তিনি বলেন, শাবক দুটি মায়েদের সঙ্গে খুনসুটি করে সময় পার করছে। অনেক সময় দুটি শাবককে এক সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবক জন্মের ফলে পার্কে আসা দর্শনার্থীদের আনন্দ একটু বেশি হচ্ছে। বিশেষ করে শিশুরা অনেক খুশি ছোট্ট ছোট্ট নীলগাইয়ের বাচ্চা দেখে। তারেক রহমান আরও জানান, এখন পর্যন্ত দুটি শাবকের লিঙ্গ নির্ণয় করা হয়নি। সদ্য জন্ম নেওয়া দুটি শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা ১১টি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে