
গাজীপুরের শ্রীপুরে কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে নিহত তিন ব্যক্তির পরিচয় মিলেছে। নিহতরা সবাই রংমিস্ত্রি। চুক্তিভিত্তিক কাজ করতে এসেছিলেন। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
নিহতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১)।
নিহত সোহাগ সরকারের চাচাতো ভাই খাইরুল ইসলাম জুয়েল বলেন, সোহাগ দীর্ঘ সাত বছর যাবৎ রঙের কাজ করেন। স্ত্রী-সন্তান নিয়ে টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা এলাকায় থাকতেন। হঠাৎ করে ভাইয়ের সঙ্গে থাকা একজন ফোন করে তাঁকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
নিহত শাওনের বড় ভাই সৈয়ক বলেন, শাওন ঢাকায় থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে রংমিস্ত্রির কাজ করেন। গতকাল রোববার রাতে কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। কারখানা থেকে হাসপাতালে। এরপর থানায় গিয়ে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুজনের স্বজন থানায় এসেছে। বাকি একজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত তিনজন কারখানার শ্রমিক না। তারা বাইর থেকে এসে চুক্তিভিত্তিক রঙের কাজ করতেন।’

উল্লেখ্য, গতকাল বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সেখানে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে