
গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের রাতুল অ্যাপারেলস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাতুল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ঝুট গুদামে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সম্ভব হয়নি। গুদামটি মোটামুটি বেশ বড়। পাশাপাশি অনেক ঝুট কাপড় মজুত রাখা ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে সবকিছু আগুনে পুড়ে গেছে।’
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। সাড়ে চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামে প্রচুর পরিমাণ ঝুট কাপড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে।

মাহমুদুল হাসান আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে