
গাজীপুর মহানগরীর পুবাইলে কিশোরকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মসজিদের ইমামের মৃত্যুর ছয় দিন পর অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। এর আগে ইমামকে নির্দোষ দাবি করে ঘটনার পরদিন ২৮ এপ্রিল পুবাইল থানায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। সেই অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
নিহত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাঁদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। রহিজ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ ১৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, রহিজ উদ্দিন চার মাস ধরে ওই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। প্রথম দুই মাস বাড়িতে থেকে মসজিদে যাতায়াত করতেন। পরে কমিটির লোকজন তাঁকে মসজিদের তিনতলায় থাকার ব্যবস্থা করে দেন। জুমার বয়ান নিয়ে হায়দরাবাদ এলাকার দুই পক্ষের বিরোধ দেখা দেয়। বিরোধীপক্ষ ইমামকে মসজিদ থেকে বিতাড়নের চেষ্টা করত। বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে তাঁকে হত্যা করা হয়েছে।
পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ‘ইমাম রহিজ উদ্দিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে