গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি এর আগে ২২ বার দেবে গেছে। এবার ব্রিজের দুটি স্লিপার খুলে নদীতে পড়ে গেল। এতে জৈনা বাজার থেকে কাওরাইদ সংযোগ সড়কের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজটির মাঝখানের স্টিলের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে গেছে। ব্রিজের পাটাতনও ভেঙে নিচে পড়ে গেছে।
এর আগে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি ২২ দফায় দেবে যাওয়ার ঘটনা ঘটে। জোড়াতালি দিয়ে চলছে। এবারও মেরামতের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। এই সড়কে চলাচল করে পার্শ্ববর্তী গফরগাঁও ভালুকা উপজেলার হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দা খায়রুল চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুত্বপূর্ণ চৌধুরী ঘাটে মাটিকাটা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের দুটি স্লিপার খুলে মাটিকাটা নদীতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে জনগণকে চলাচলে সতর্ক করা হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, দেবে যাওয়া ব্রিজে লাল নিশান টানিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারী যানবাহন। এতে দায়িত্ব পালন করছেন একজন গ্রাম পুলিশ। তবুও ঝুঁকি মাথায় নিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা।
স্থানীয় গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার পর থেকে বেইলি ব্রিজটির আস্তে আস্তে দেবে গিয়ে, রাতে হঠাৎ করে পানিতে পড়ে যায়।
এর আগেও গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি অনেকবার দেবে যায়। মেরামত করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
সিএনজি চালক মো. মিলন মিয়া বলেন, ‘বেশ কয়েকবার বেইলি ব্রিজটি ভেঙে গেলেও স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না। এই ব্রিজটি অচল হয়ে যাওয়াতে ১০ কিলোমিটার ঘুরে আমাদের চলাচল করতে হবে। কিন্তু ওই সড়কটির অবস্থাও বেশি ভালো না।’
স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ঢালী বলেন, ‘কাওরাইদ জৈনা বাজার সংযোগ সড়কের হাজার হাজার শিল্প কারখানার শ্রমিকেরা চলাচল করে থাকেন। শ্রীপুরসহ আশপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার হাজার হাজার শ্রমিক এই সড়ক ব্যবহার করে অফিসে যাতায়াত করেন। এসব এলাকার হাজার হাজার মানুষের অসহনীয় দুর্ভোগ শুরু হলো আজ থেকে।’
একই কথা বলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক। তিনি বলেন, ব্রিজটি এর আগে অনেকবার দেবে গেছে। এবার পুরোপুরি ভেঙে গেল।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এজেডএম রফিকুল আহসান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি সংস্কার করে স্বাভাবিক যানচলাচলের ব্যবস্থা করা হবে। এরই মধ্যে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই নদীর ওপর একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে