
গাজীপুরে মহান বিজয় দিবসে ছাদ থেকে জাতীয় পতাকা নামাতে গিয়ে পড়ে একটি তৈরি পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নাওজোর ইসলামপুর রোড এলাকায় অবস্থিত টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কর্মধা গ্রামে। তিনি মহানগরীর বাসন থানাধীন নাওজোর বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন কবিরাজের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার কারখানার পরিচালক মিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল কারখানা বন্ধ ছিল। পতাকা নামাতে গিয়ে পড়ে কর্মীর মৃত্যুর বিষয়টি পরে শুনেছি।’
গাজীপুর মহানগরীর বাসন থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে