
গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও পার্শ্ববর্তী রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নিহত ব্যক্তিরা হলেন সোহেল হোসেন (৫৫) ও তাঁর ছেলে সাকিব হোসেন (১৭)। তাঁরা টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা। ঘটনার পর নিহত ব্যক্তির বড় ছেলে সোহান হোসেনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত সাকিব হোসেন একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, সোহেল তাঁর দুই সন্তানকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাসায় বাস করছিলেন। রোববার সকালে সোহেলের মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাকিবের রক্তাক্ত মরদেহ বাসার মেঝে থেকে ও তার বাবা সোহেলের মরদেহ পার্শ্ববর্তী একটি রেললাইন থেকে উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে