
গাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের সদস্য ও কাপাসিয়া থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া উপজেলাধীন খিরাটি ও সনমানিয়া ইউনিয়নে সীমানা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ দিয়ে কয়েক দিন আগের বর্ষায় পানির তোড়ে নদের তীরের পাকা সড়কটি প্রায় অর্ধেকের বেশি ভেঙে নদে তালিয়ে যায়। কিন্তু এখন নদটির পানিপ্রবাহ কমে যাওয়ার পর অল্প পানিতে কচুরিপানায় ভরে থাকায় এর প্রবাহ থেমে যায়। এ কারণে স্থানীয়রা মিলে নদের কচুরিপানা পরিষ্কার করতে উদ্যোগ গ্রহণ করে। আজ সকাল ১০টার দিকে কচুরিপানা পরিষ্কার করার জন্য নারী-পুরুষের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে কচুরিপানা পরিষ্কার শুরু করে। নারীদের দলের সদস্য ছিল পাঁচজন, আর পুরুষের দলের সদস্য ছিল ১০ জন। পুরুষ দলের সদস্যরা নদের ভাটিতে কচুরিপানা পরিষ্কার করতে থাকেন, অপর দিকে নারীর দল উজানে কচুরিপানা পরিষ্কার করতে শুরু করেন। ভাটিতে থাকা পুরুষ দলের নদের কচুরিপানা পরিষ্কারের ফলে নদের পানিতে হঠাৎ স্রোতের সৃষ্টি হলে পানি দ্রুত ভাটিতে (নিচে) নামতে শুরু করে। এ সময় নদের পানির তোড়ের নারী দলের তিনজন ভেসে যান। বাকিদের চিৎকারে স্থানীয়রা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় একজনকে এবং মৃত অবস্থায় এক নারীকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু অপর এক নারীকে খুঁজে পাওয়া যায়নি।
মৃত অবস্থায় উদ্ধার হওয়া নারীর নাম লিপি আক্তার (৪০)। তিনি উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের সাবেক সেনাসদস্য মো. রফিকুল ইসলাম স্ত্রী। নিখোঁজ রয়েছেন বিলকিস আক্তার (৩৫)। তিনি একই গ্রামের মো. আসিম উদ্দিনের স্ত্রী। একই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী বিনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে