
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এর নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে পুলিশ একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার বিকেল সাড়ে চারটার শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি হ্যামস নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন আরিফুল ইসলাম (২১)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। তিনি ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। অপরজন হলেন মুকুল চন্দ্র বর্মণ (৪০)। তিনি ওই কারখানায় নির্মাণাধীন ভবনের রড বাঁধাইয়ের কাজ করতেন। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দরের নানিয়াটিকা গ্রামের রজনী চন্দ্র বর্মণের ছেলে।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মাণশ্রমিক মো. মামুন মিয়া (২৮)। তিনি কুড়িগ্রাম জেলার কাচাকাটা উপজেলার বকুলতলা গ্রামের কাছু মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অন্য আহত শ্রমিকদের নাম জানা যায়নি।
নিহত মুকুল চন্দ্র বর্মণের ছেলে ভক্ত চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা মুকুল চন্দ্র বর্মণ কারখানার নির্মাণাধীন ভবনের রড বাঁধাইয়ের কাজ করতেন। কারখানার কয়েকজন শ্রমিক ফোন করে জানিয়েছেন আমার বাবাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমি কারখানার সামনে ছুটে এসে বাবার চাপা পড়া মরদেহ পাই।’
ওই কারখানার নির্মাণশ্রমিক আলাল মিয়া আজকে পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের একতলার ছাদ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। তবে কতজন মারা গেছে, বলতে পারব না।’
এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খুবই ব্যস্ত রয়েছি। এ বিষয়ে পরে কথা বলব।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিজয় মালাকার আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।’
শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকা বলেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত একজন, আরও মারা গেছে—এখনো নিশ্চিত হতে পারিনি।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে